July 12, 2026

ভূরুঙ্গামারীতে ৩শ’ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক।

0

আব্দুর রহিম ইসলাম (রনি) ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অভিযান চালিয়ে ৩শ’ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কামাত আঙ্গারীয়া গ্রামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবু নায়েম মোঃ কাজী নুরুন্নবীর নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় ৩শ’ পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয় এবং পরবর্তীতে তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, কামাত আঙ্গারীয়া গ্রামের আল আমিনের স্ত্রী জেসমিন আক্তার জেমি (৩০), একই গ্রামের আনছার আলীর ছেলে জহুরুল হক (৪৬), লোকমান হোসেনের ছেলে আব্বাস আলী (৩৮) এবং বাগভান্ডার গ্রামের শুক্কুর আলীর ছেলে শহিদুল ইসলাম (৪০)।

আটককৃত ইয়াবার আনুমানিক স্থানীয় বাজারমূল্য প্রায় ৯০ হাজার টাকা বলে জানা গেছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *