July 12, 2026

ইসলামী হুকুমত প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী আন্দোলনের পতাকাতলে মাওলানা জুবায়ের হোসাইন

0
IMG-20251103-WA0011

এইচ এম নুরুন্নবী হুসাইন, স্ট্যাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর অন্যতম আলেম মাওলানা জুবায়ের হুসেন ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগদান করেছেন। ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মহান উদ্দেশ্যেই তিনি এই সংগঠনে যুক্ত হয়েছেন বলে জানিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে তিনি বলেন, “বর্তমান প্রেক্ষাপটে ইসলামী হুকুমত কায়েমের জন্য ইসলামী আন্দোলনের কোনো বিকল্প নেই। এজন্যই আমি এই আন্দোলনের পতাকাতলে আসার সিদ্ধান্ত নিয়েছি।”

এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মুহাম্মাদ হারিসুল বারি রনির হাতে সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে দলে যোগদান করেন মাওলানা জুবায়ের হুসেন।

অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারিসহ অন্যান্য দায়িত্বশীল নেতা ও বিভিন্ন পর্যায়ের কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন।

যোগদানের পর ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা সভাপতি মুফতী মুহাম্মাদ ওমর ফারুক ফারুকী মাওলানা জুবায়ের হোসাইনকে উপজেলা কমিটির সদস্য হিসেবে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *